খেলাধুলা

ইডেনের ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু রিঙ্কুর, কেকেআরের জার্সিতে নতুন মাইলফলক!

কেকেআরের প্রতি তাঁর অনুগত পথচলার আরেকটি মাইলফলকে পৌঁছলেন রিঙ্কু সিংহ। আইপিএলে নিজের ৫০তম ম্যাচ খেলতে নেমে ইডেন গার্ডেন্সে বিশেষ সম্মান পেলেন তিনি। ম্যাচের আগে দলের পক্ষ থেকে বিশেষ জার্সি তুলে দেওয়া হয় রিঙ্কুকে। ইডেনের ঐতিহ্য মেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করেন তিনি। যেন ঘোষণা করলেন—এগিয়ে চলার লড়াই থামবে না।

২০১৮ সালে মাত্র ৮০ লক্ষ টাকায় কেকেআরে যোগ দিলেও প্রথম দিকে সুযোগ পাননি রিঙ্কু। শুধুমাত্র ফিল্ডার হিসেবেই নামতেন, কিন্তু মাঠে তাঁর দায়বদ্ধতা নজর কাড়ত। এরপর ২০২৩ সালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঐতিহাসিক শেষ ওভারে পাঁচ ছক্কার পর বদলে যায় তাঁর কেরিয়ার। ভারতীয় দলের দরজাও খুলে যায়। কেকেআর এবার তাঁকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছে, যা তাঁর অবিশ্বাস্য উত্থানের স্বীকৃতি।

৫০তম ম্যাচে সেই দায়িত্ববোধ আরও একবার প্রমাণ করলেন রিঙ্কু। ১৭ বলে ৩২ রানের দাপুটে ইনিংসে কেকেআরকে পৌঁছে দিলেন ২০০-র গণ্ডিতে। ফিল্ডার থেকে ম্যাচ ফিনিশার—রিঙ্কুর এই যাত্রা আইপিএলের অন্যতম সেরা অনুপ্রেরণার গল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.