খেলাধুলা

ব্যাট হাতে জ্বলে উঠলেন ভেঙ্কটেশ, বরুণ-বৈভবের নৈপুণ্যে কামিন্সদের প্রতিশোধের স্বপ্ন ধুলিসাৎ

বৃহস্পতিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিশোধের স্বপ্ন ধূলিসাৎ করে কলকাতা নাইট রাইডার্স তুলে নিল এক সহজ ও দাপুটে জয়। ২০১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৭ ওভারেই গুটিয়ে যায় মাত্র ১২০ রানে। কেকেআরের বোলারদের দাপটে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয় হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ।

ব্যাট হাতে কলকাতার দুর্দান্ত সূচনা এনে দেন অজিঙ্ক রাহানে (৩৮) ও অংক্রিশ রঘুবংশী (৫০)। তবে আসল শো স্টপার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, যিনি মাত্র ২৯ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ ওভারগুলোতে রিঙ্কু সিং ও রাসেলের ক্যামিওয় ২০০ রানের সংগ্রহ গড়ে কেকেআর।

বল হাতে প্রথম ধাক্কাটা দেন বৈভব অরোরা ও হার্ষিত রানা, শুরুতেই ৯ রানে ৩ উইকেট তুলে নেন তারা। এরপর বরুণ চক্রবর্তী (৩/২২) ও রাসেল (২/২১) দ্রুত কাজ সেরে দেন। একমাত্র হেনরিক ক্লাসেন (৩৩) ও কামিন্দু মেন্ডিস (২৭) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তবে তা যথেষ্ট ছিল না। শেষদিকে বৈভব অরোরা ৩ উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিং ধস নামান।

কেকেআরের এই দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে তারা উঠে এল পঞ্চম স্থানে। ঘরের মাঠে এমন দাপুটে জয়ের পর সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.