বিনোদন

ধর্মীয় ভাবাবেগে আঘাত! মুক্তি পিছানোর আরজি ইমরান-ইয়ামি অভিনীত‘হক’এর

বিনোদন জগতে বিতর্কের শেষ নেই। বিশেষ করে কেউ যদি বিতর্কিত ও স্পর্শকাতর বা ধর্মীয় বিষয়ের ওপর কনটেন্ট তৈরি করেন, তবে বিতর্ক তাঁর পিছু ছাড়বেনা। সম্প্রতি বিবেক আগ্নিহোত্রীর নির্দেশনায় তৈরি‘দি বেঙ্গল ফাইলস’রিলিজের পর সমগ্র ভারত তোলপাড় করে দিয়েছিল। এবং বর্তমানে এমনই ঘটনা ফের ঘটতে চলেছে।

সম্প্রতি রিলিজ হয়েছে ইমরান হাসমি এবং ইয়ামি গৌতম অভিনীত‘হক’ছবির ট্রেলার। তারপরেই তোলপাড় নেট দুনিয়া। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এসেছে এই সিনেমার বিরূদ্ধে। সূত্রের খবর, ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন শাহ বানোর পরিবার। এই ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তির কথা ছিল। প্রসঙ্গত‘হক’সিনেমাটি‘শাহ বানো কোর্ট কেস’এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা খুবই স্পর্শকাতর একটি বিষয়।

এই মামলা ইন্দোর হাই কোর্টে যায়। এবং শাহ বানোর পরিবারের তরফ থেকে আইনজীবী তৌসিফ ওয়ারসি জানান, এই ছবি মুক্তি পেলে ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। এবং ছবির নির্মাতারা শাহ বানোর পরিবারের তরফে কোনও অনুমতি নেয়নি। সে কারণে ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবী ও শাহ বানোর পরিবার। যদিওবা এই আর্জি প্রসঙ্গে ছবি নির্মাতাদের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.