খেলাধুলা

শেষ মুহূর্তে জাভির গোলে জয় জামশেদপুরের, যুবভারতীতে চাপে সবুজ মেরুন

জামশেদপুরে গিয়ে যেন পথ হারাল মোহনবাগান। লিগ-শিল্ডজয়ী দলের সেই দাপুটে পারফরম্যান্স বৃহস্পতিবার দেখা গেল না। সেমিফাইনালের প্রথম পর্বে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-২ হেরে ফিরল সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের পক্ষে একমাত্র গোলটি করেন জেসন কামিংস, কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই ঋত্বিক দাসের দুর্দান্ত ক্রস থেকে জ়াভির গোল জয় ছিনিয়ে নেয় জামশেদপুরের জন্য।

এই হার মোহনবাগানের জন্য অ্যালার্ম বেল বাজিয়ে দিল। মনবীর ও আপুইয়ার অনুপস্থিতি, স্টুয়ার্টের নিষ্প্রভতা, মাঝমাঠের নিয়ন্ত্রণের অভাব—সব মিলিয়ে দুর্বল লাগছিল সবুজ-মেরুন শিবিরকে। প্রথমার্ধেই সিভেরিয়োর হেডে এগিয়ে যায় জামশেদপুর। এরপর কামিংসের দুর্দান্ত ফ্রিকিক কিছুক্ষণের জন্য স্বস্তি এনে দিলেও দ্বিতীয়ার্ধে রণকৌশল পাল্টে প্রতি আক্রমণে বাজিমাত করে জামশেদপুর।

যুবভারতীতে সোমবার দ্বিতীয় পর্বে ফিরতি লড়াইয়ে নামছে মোহনবাগান। ফাইনালে যেতে হলে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই। ফুটবলপ্রেমীরা তাই এখন অপেক্ষায়, মোহনবাগান কি নিজেদের হারানো ছন্দ খুঁজে পাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.