২০১৯ থেকে ২০২০ সালের সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। কোভিডের সংক্রমণকে আটকাতে এরে ভ্যাকসিন আসে। তবে বিজ্ঞানীরা মনে করেন কোভিডের কোন বিনাশ নেই। বারবার নতুন রূপ ধরে ফিরে আসবে, তাও জানিয়েছিলেন ভাইরোলজিস্টরা। এবার কোভিডের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি করছে।
এই নতুন ভ্যারিয়েন্টটি চুপিসারে অনেক দেশেই সতর্ক করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এই নতুন ভ্যারিয়েন্টটি অস্ট্রেলিয়ার কিছু শহরে বেশ দাপট দেখাচ্ছে। যার নাম LP.8.1। রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়াতে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নিউ সাউথ ওয়েলসে কোভিড আক্রান্ত ৫টি কেসের মধ্যে ১টি ই নতুন ভ্যারিয়েন্টের জন্যই, এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও UK-র কিছু শহরেও এর প্রভাব দেখা গেছে।
এই কোভিডের প্রকোপ পাকিস্তানেও পৌঁছেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। সূত্রের অনুযায়ী, কোভিড পজিটিভ ধরা পড়ার পর থেকে জারদারি আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের মারফৎ খবর, শ্বাসকষ্ট ও জ্বরে ভোগার পর করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তাঁর সংক্রমণের কথা জানা যায়। জারদারি এর আগে ২০২২ সালের জুলাই মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে, কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
২০২৫ সালের জানুয়ারী মাসে LP.8.1 কে ‘নিয়ন্ত্রণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। ওমিক্রন ও তার সাব-ভ্যারিয়েন্টগুলি সহজেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে টেক্কা দিয়ে সংক্রমিত করে। তবে ওমিক্রন দ্রুত সংক্রমিত হলেও, গুরুতর অসুস্থতার কারণ হয় না সাধারণত।







