খেলাধুলা

ক্রিকেটের ‘ সব্যসাচী ‘, ইডেনে অনন্য নজির কামিন্দুর

কলকাতা বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে ‘ ২২ গজের সব্যসাচীকে ‘ দেখে মুগ্ধ সকল ক্রিকেট অনুরাগীরা । এক ইতিহাসের সাক্ষী থাকলো ইডেন গার্ডেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বৃহস্পতিবার আইপিএল অভিষেক হয় কামিন্দু মেন্ডিসের । যাকে এক কথায় বলা যায় ক্রিকেট দুনিয়ার ‘ সব্যসাচী ‘ । দুহাতেই তিনি সমানভাবে দক্ষ । যার প্রমাণ দিলেন প্রথম ম্যাচেই । প্রথম ম্যাচেই দুহাতে বল করে , তাক লাগিয়ে দিলেন তিনি । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দুহাতি বোলার হওয়ার নজিরও গড়লেন তিনি । আইপিএলে এমন দৃশ্য , এর আগে কখনো দেখা যায়নি ।

বৃহস্পতিবারের ম্যাচে এই দুহাতি বোলার প্লাস অলরাউন্ডার বল করতে আসেন ১৩ তম ওভারে । তাঁর ঝুলিতে যায় অঙ্গকৃষ রঘুবংশীর উইকেট । তবে কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচে , মাত্র ১ ওভারই বল করার সুযোগ পান কামিন্দু ।

কিন্তু অনেকের মনে আবার প্রশ্ন , আইসিসি এর নিয়মানুযায়ী কোনো বোলার কি একই ওভারে ২ হাতে বল করতে পারে ? এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বলছে , কোনো বোলার পারলে দুহাতে বল করতেই পারেন , কিন্তু সেক্ষেত্রে আগে ইনফর্ম করতে হবে ম্যাচ আম্প্যায়ারকে । একই সঙ্গে স্ট্রাইকিং এন্ডে থাকা ব্যাটারেরও এবিষয় জানা থাকতে হবে । যদি আম্পায়ারকে না জানিয়ে , বোলার হাত বদলান , তাহলে তা নো বল হিসেবে গণ্য করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.