খেলাধুলা

ঘরের মাঠে ব্যর্থ রাহুল-জুরেল, নজর কাড়লেন সাই সুদর্শন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ভারতীয় দলের প্রস্তুতিতে এল বড় ধাক্কা। একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ব্যাট হাতে ব্যর্থ কেএল রাহুল এবং অধিনায়ক ধ্রুব জুরেল। যেখানে রান পেলেন তরুণ সাই সুদর্শন, যা হয়তো তাঁকে মূল দলে জায়গা করে দিতে পারে। এই ব্যর্থতা নিঃসন্দেহে সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলছে।

প্রথম ইনিংসে অজিদের বিরুদ্ধে সিরাজ-প্রসিদ্ধদের বোলিং আক্রমণ ধোপে টিকল না। প্রতিপক্ষ তোলে ৪২০ রান। জবাবে ভারতীয় ‘এ’ দল মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায়। রাহুল করেন মাত্র ১১, আর জুরেল ফেরেন ১ রান করে। অথচ প্রথম বেসরকারি টেস্টে জুরেল খেলেছিলেন ১৪০ রানের ঝকঝকে ইনিংস। দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলাতে ব্যর্থ হওয়ায় তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে কিছু ইতিবাচক দিকও চোখে পড়েছে। উইকেটকিপার-ব্যাটার নারায়ণ জগদীশন করেছেন ৩৮ রান। সবচেয়ে বড় ভরসা দিয়েছেন সাই সুদর্শন। ১৪০ বলে ৭৫ রানের ইনিংস তাঁর সাম্প্রতিক ব্যর্থতার অন্ধকার কাটিয়ে দিয়েছে। ইংল্যান্ড সিরিজে যেখানে তিনি তিন টেস্টে ১৪০ রান করেছিলেন, সেখানে এই লড়াকু ইনিংস তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে টিকিয়ে রাখতে বড় ভূমিকা নিতে পারে।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতীয় বোলাররা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। দিন শেষে অস্ট্রেলিয়া ‘এ’ ১৬ রানে হারিয়েছে তিন উইকেট। সিরাজ, গুরনূর ব্রার ও মানব সুথর প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। তবুও অজিরা এগিয়ে ২৪২ রানে। ফলে সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.