মিঠাই শেষ হয়েছে আজ বহুদিন হলো। তবুও দর্শকদের মনে থেকে মিঠাইয়ের চরিত্রগুলি। গ্রামবাংলার দুষ্টু মিষ্টি মেয়ে মিঠাইয়ের জন্যে আলাদা একটা জায়গা রয়েছে দর্শকদের মনে।
তাদের কিছু ভক্তের কথায় মিঠাই ওরফে সৌমিতৃষা ও সিড চরিত্রে অভিনয়রত অদৃতের খুনসুটি ভরা প্রেম ভোলার নয়! এর জেরেই আবার মাঝে গুজব ছড়িয়েছিল তাদের নাকি বাস্তব জীবনের সমীকরণটাও একইরকম! তবে উভয় অভিনেতাই পরিষ্কার করেন যে তাদের মধ্যে সেরম কিছু নেই।
সম্প্রতি দেবের নায়িকা হিসেবে “প্রধান” ছবিতে কাজ করছেন সৌমিতৃষা। তাকে এবিষয়ে প্রশ্ন করা হলে সোজা জবাবে তিনি বলেন, সম্প্রতি অনেক কাজের অফার পাচ্ছেন, এখন সেগুলোতেই মনোযোগ দিতে চান তিনি। পিছনদিকে ফিরে তাকাতে চান না। এসব বিষয়ে জবাব দিতে বড্ড ক্লান্ত বোধ হয় তার।







