জেলা

ওয়াকফ আইনের প্রতিবাদে এবার ভাঙড় -এ

ওয়াকফ আইন বাতিলের দাবি নিয়ে চারিদিকে চলছে প্রতিবাদ। এমনকি এই আইনের বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংসদে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিলের বিরোধিতা করতে দেখা গিয়েছে। তবে এই আইন পাশ হওয়ার পর রাজ্য তথা দেশে বিক্ষোভ ছড়িয়ে পরেছে। এবার সোমবার সেই বিক্ষোভের আঁচ দেখা গেল ভাঙড়ের মাটিতে।

ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী বারংবার রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ ডেকে চলেছেন। এমনকি কেন্দ্রের এই আইন পাস করা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন নিয়ে‌ প্রতিবাদ দেখা গিয়েছে। এর আগে পাকসারকাসে ৭ পয়েন্টে ওয়াকফ বিল বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা যায়। এবার রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল ভাঙড়ে।

এবার আইএসএফের পক্ষ থেকে এই বিল নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই সেই বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর এলাকা। আন্দোলনকারীদের বিক্ষোভ প্রতিবাদ এতটা উত্তাল পরিস্থিতিতে চলে যায় যে সক্রিয় ভূমিকম্প পুলিশ প্রশাসনকে। যার জন্য প্রথমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাইকিংও করে পুলিশ। আগে থেকেই এই বিক্ষোভের খবর থাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা হয়। তবে বিক্ষোভকারীরা কোনভাবেই প্রশাসনের কথা না শুনে ক্রমশ ব্যারিকের ভাঙার চেষ্টা করে। সেই কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়। তবে পুলিশের কড়া পদক্ষেপে অবশেষে পরিস্থিতি শান্ত হয়। তবে আইএসএফের কর্মীরা অভিযোগ করে শান্তিপূর্ণ মিছিলে বাধা সৃষ্টি করে পুলিশ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় তারা কোনরকম প্রশাসনিক অনুমোদন ছাড়াই এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.