নিজস্ব সংবাদদাতা: দৈনন্দিন জীবনে সোনা অপরিহার্য না হলেও, প্রতিটি সংসারে এর গুরুত্ব অপরিসীম। এখন যতদিন যাচ্ছে সোনা হয়ে উঠছে মধ্যবিত্তের সাধ্যের বাইরে। তবে মাঝে মাঝে পারদস্তম্ভের মতো এর দামের হের ফের হতেই থাকে। দাম যাই হোক না কেনো, এর চাহিদা সব সময়ই তুঙ্গে থাকে।
তবে এবার আচমকাই বেশ খানিকটা নেমে এলো এর দাম। গত মাসের শুরুতে প্রতি দশ গ্রামে এর দাম প্রায় ৬১,৮০০ থাকলেও এখন অনেকটাই কমে হয়েছে প্রায় ৬০,০০০ এরও কিছু কম অর্থাৎ প্রতি ১০ গ্রামে দাম কমেছে ২৫০০ টাকা মতো।
মেহেতা ইক্যুইটিজের কমোডিটিজ রাহুল কালান্ত্রির মতে, আসন্ন ফেড সভার ফলাফল সোনার দামের ওপর বিপুল প্রভাব ফেলতে পারে। এই সভার পরে আবারও নির্ধারিত হবে সোনার দাম। মার্কিন মুদ্রাস্ফিতি ও মার্কিন বেকারত্বের কারণেও বাড়তে পারে সোনার দাম।







