নেটফ্লিক্সের বহু প্রচলিত ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম এবং অন্তিম সিজন মুক্তি পেতে চলেছে চলতি বছরেই। এখনও পর্যন্ত সঠিক তারিখ জানা না গেলেও, রিপোর্ট অনুযায়ী দুভাগে মুক্তি পেতে পারে এই ওয়েব সিরিজ। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ অক্টোবর ও ২৭ নভেম্বর আন্দাজ করা যায়।
সম্পূর্ণ সিজন জুড়ে মোট আটটি এপিসোড থাকবে। যেগুলির নাম নির্বাচন করা হয়েছে যথাক্রমে- দ্যা ক্রল, দ্যা ভ্যানিসিং অফ, দ্যা টার্নবো ট্র্যাপ, সোর্সার, শক জক, এস্কেপ ফ্রম কামাজোটজ, দ্যা ব্রিজ ও অন্তিমে দ্যা রাইটসাইড আপ। দর্শকরা আশা করছে যে শেষ এপিসোড অর্থাৎ দ্যা রাইটসাইড আপ-এ ‘আপসাইড ডাউন’-এর সত্যি সামনে আসবে আর এভাবেই গল্প শেষ হবে। শেষ এপিসোড যে ইমোশনে ভরপুর হবে তার পূর্বাভাস পাওয়া গেছে।
১৯৮৭ সালের শরৎকালের প্রেক্ষাপটে, গল্পটি ৪র্থ সিজনের এক বছর পর থেকে আবার শুরু হবে। হকিন্সের ধ্বংসস্তূপ, ভেকনা এখনও জীবিত, এবং ইলেভেনের শক্তি ফিরে আসছে। এই সিজনটি শেষ পর্যন্ত উইল বায়ার্সকে গল্পের কেন্দ্রবিন্দুতে রাখার প্রতিশ্রুতি দেয়, ঠিক যেমনটি শুরুতে ছিল।
পুরোনো চরিত্রগুলি সিজন ৫ এ বর্তমান। মিলি ববি ব্রাউন, ফিন ওলফার্ড, নোয়াহ্ স্ন্যাপ, সাদিয়া সিঙ্ক, ডেভিড হারবার, উইনোনা রাইডার সহ নতুন মুখ হিসেবে দেখা যাবে লিন্ডা হ্যামিল্টন, জ্যাক কানেলি, আলেক্স ব্রিক্স কে। সিরিজের শ্যুটিং ২০২৪ এর ডিসেম্বরেই শেষ হয়েছে। এই মুহূর্তে এডিটিং টেবিলে রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’। এখন দেখার বাকি সিজনগুলির মতো নতুন সিজন দর্শকের মন জয় করতে পারে নাকি ব্যর্থ হয়।







