দীর্ঘ ১০ দিন বাদে অবশেষে কোভিডমুক্ত হলেন মহম্মদ শামি। গতকাল তাঁর আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তা পোস্ট করেন শামি। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাঁর বদলি হিসেবে উমেশ যাদবের নাম বোর্ড ঘোষণা করার চব্বিশ ঘণ্টার মধ্যেই কোভিড নেগেটিভ রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মহম্মদ।
প্রসঙ্গত, বুধবার ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-২০ ম্যাচে জয়ের সম্মুখীন হয় ভারত। দক্ষিণ আফ্রিকার অত কম রানে কত তাড়াতাড়ি টিম ইন্ডিয়া তাঁদের টার্গেট পূরণ করে তা’ই ছিল দেখার। সূর্যকুমার যাদব এবং রাহুলের অর্ধ শতরানের ওপর ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে পরাজিত করে। এবার দুই দলের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে ২ অক্টোবর, গুয়াহাটিতে।
জাতীয় দলের হয়ে দীর্ঘদিন টি-২০ খেলেননি শামি। বিশ্বকাপের দলেও তিনি স্যান্ড বাই। সুযোগ পাননি ১৫ জনের স্কোয়াডে। বোর্ডের এহেন সিদ্ধান্ত ঘিরে উঠেছে প্রশ্নও। আইপিএল-এর নয়া ফ্রাঞ্চাইজি গুজরাত টাইট্যান্সের লিগ জয়ের পেছনে শামির অবদান অনেকটা। তবে তিনি স্ট্যান্ড বাই হিসেবে থাকলেও, সুযোগ যেকোনও সময়ই আসতে পারে।







