গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে। আর এই ঘটনায় বেজে উঠেছে যুদ্ধের দামামা। সন্ত্রাসবাদের কড়া পদক্ষেপ নিতে ভারতকে সমর্থন দিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। এহেন পরিস্থিতির মাঝেই সৌদি আরব তাদের হজ নীতিতে কঠোর পদক্ষেপ নিয়েছে। সৌদি সরকার মে মাসে শুরু হতে যাওয়া হজ ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এবার প্রায় ৬৭,০০০ পাকিস্তানি বেসরকারি তীর্থযাত্রী হজে যেতে পারবেন না।
“এই নিষেধাজ্ঞা পাকিস্তানের তীর্থযাত্রীদের জন্য মর্মান্তিক,” বলেছেন ধর্মীয় বিষয়ক বিশ্লেষক আলি হাসান।২৯ এপ্রিল পাকিস্তান ইসলামাবাদ থেকে প্রথম হজ ফ্লাইট চালু করতে প্রস্তুত। ঠিক এই সময়ে সৌদি আরবের এই সিদ্ধান্তে মর্মান্তিক পাকিস্থান।
পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি হজ প্রোগ্রামের অধীনে ৯০,৮৩০ তীর্থযাত্রীর মধ্যে মাত্র ২৩,৬২০ জনই এবার হজে যেতে পারবেন। এর মানে, প্রতি চারজনের মধ্যে তিনজন বাদ পড়বেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে কোনো অগ্রগতি করতে পারেনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি সরকারের কাছ থেকে কোনো বিশেষ ছাড় আদায় করতে ব্যর্থ হয়েছে। “এই ব্যর্থতা সরকারের নীতির দুর্বলতার প্রতিফলন,” বলেছেন ইসলামাবাদের একজন ধর্মীয় নেতা ।
এদিকে, সৌদি আরবের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য আরেকটি ধাক্কা। হজে অংশগ্রহণকারীদের মধ্যে পাকিস্তানের কোটা সাধারণত ১১% হলেও, এবার বেসরকারি তীর্থযাত্রীদের জন্য সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটে ৩৯৩ তীর্থযাত্রী মক্কার উদ্দেশে রওনা হবেন, কিন্তু বাকি ৬৭,২১০ জনের ভবিষ্যৎ অনিশ্চিত। এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি সৌদির কঠোর নীতির ইঙ্গিত দেয়।







