খাস কলকাতায় ফের ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ । বুধবার তিলজলায় এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দেহ । তাঁর গলায় মিলেছে দাগের চিহ্ন। জানা গিয়েছে, নিহত ওই তরুণী পানশালায় কাজ করতেন। খুন না আত্মহত্যা তা নিয়ে উঠছে প্রশ্ন।
তাই সন্দেহ হতেই তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙতেই উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কী করে ওই তরুণীর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, নিহত ওই তরুণী টানা আট মাস ধরে তিলজলায় ওই ফ্ল্যাটে থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর লিভ – ইন পাটনার। তবে এদিনের ঘটনার পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নমুনা সংগ্রহের জন্য পৌঁছিয়েছে ফরেনসিক দল। পাশাপাশি কী করে মৃত্যু হল তা জানতে তরুণীর ফোন খতিয়ে দেখছে পুলিশ। শুধু তাই নয় ফ্ল্যাটের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তাতে উঠছে একের পর তথ্য। পুলিশ সূত্রে খবর, পানশালাতেই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল এক যুবকের। এরপর থেকে ওই তরুণী তিলজলায় ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ইতিমধ্যেই তরুণীর মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত।







