রাজনীতি

পুজো মিটতেই বৃহৎ পরিকল্পনা, আন্দোলনের ডাক তৃণমূলের

পাখির নজরে এখন লোকসভা। তাই এবার পুজো মিটতেই রাস্তায় নামার নির্দেশ দেওয়া হল দলের নেতা-কর্মীদের। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা ঘিরে এলাকায় প্রত্যেকদিন প্রচারের নির্দেশদান। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই প্রচারে জোর দিতে বলা হয়েছে। রাজভবনের ধর্না মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, ৩১ অক্টোবর অবধি তাঁরা অপেক্ষা করবেন৷

উল্লেখ্য, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনায় টাকা বাকি কেন্দ্রীয় সরকারের। সেসব আদায়ে দুর্গাপুজোর আগেই আন্দোলনকে নয়াদিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্না চলে। সেই সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের কাছ থেকে সদুত্তর না মিললে ১ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলন হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন। উক্ত আন্দোলন করার জন্য সমস্ত বিধায়ক তাঁদের এলাকার ব্লক ভিত্তিক বঞ্চিতদের তালিকা তৈরি করছেন তা নিয়ে আন্দোলন হবে, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.