গতকাল অর্থাৎ রথের দিনে হুগলি জেলার গুড়াপে এক দুর্ঘটনায় মারা গেলেন কলকাতার বেহালা এলাকার দুই বাসিন্দা।এটা প্রথম নয় ,প্রতি মাসেই সেই গুড়াপের বুকে এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনায় জীবন হারাচ্ছে একের পর এক মানুষ।কখনও কখনও সেই দুর্ঘটনা এক ধাক্কায় কেড়ে নিচ্ছে একাধিক মানুষের জীবন ।কিছুদিন আগেও সেখানে টোটো ও ডাম্পারের ধাক্কায় মারা গিয়েছিলেন ৭জন।
রবিবার বিকালে গুড়াপের বশিপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কলকাতামুখী লেনের ধারে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে তারাপীঠ ফেরত একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন কলকাতার বেহালার বনমালী ঘোষাল লেনের বাসিন্দা সুমিতকুমার জানা (৫১), তাঁর শ্বাশুড়ি ইরা মান্না (৬৫), সুমিতের স্ত্রী রমানিয়া, তাঁদের বড় ছেলে সৌরজিৎ ও ছোট ছেলে সৌরদীপ। গাড়ি চালাচ্ছিলেন সুমিত। ইরা ঠিক তাঁর পিছনে বসেছিলেন। বশিপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা মারে তাঁদের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটি লরির তলায় ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত জানা আর ইরা মান্নার। বাকি ৩জন গুরুতর ভাবে জখম হওয়ায় তাঁদের বর্ধমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
সেই ঘটনার পরে এবার কিছুটা হলেও নড়চড়ে বসতে বাধ্য হয়েছে হুগলি জেলা প্রশাসন।একের পর এক দুর্ঘটনা ঘটছে গুড়াপের বুকে আর সেটাও দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে।এই সব দুর্ঘটনার পিছনে অন্যতম কারণ হিসাবে উঠে আসছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ‘অবৈধ’ ভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার ঘটনা। এর আগেও একাধিক বার এইভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার জন্য গুড়াপে দুর্ঘটনা ঘটেছে, তার জেরে প্রাণহানির ঘটনাও হয়েছে। তার পরেও চালকের ওই সড়কের ধারে ট্রাক দাঁড় করানোর প্রবণতা বন্ধ হচ্ছে না।সেই কারণেই এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ‘অবৈধ’ ভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে হুগলি জেলা পুলিশ প্রশাসন।
হুগলি জেলা গ্রামীণ পুলিশের একাংশের আধিকারিকদের এই বিষয়ে বলেন এক্সপ্রেসওয়ের ওপর ট্রাক দাঁড় করানো ঠেকাতে নিয়মিত নজরদারি চলে। তা আরও বাড়ানো হবে। প্রয়োজনে তাঁরা এবার ট্রাক বাজেয়াপ্ত করা বা জরিমানা করার পথে হাঁটবেন।







