চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। টলিপাড়ার প্রযোজক থেকে পরিচালক সকলেই চায় তাদের ছবি ‘নন্দন’-এ শো পাক। কিন্তু ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ মুক্তির প্রথম সপ্তাহে নন্দনে শো পেল না। অনেক ছবিই প্রথম সপ্তাহে নন্দনে শো পায় না, দ্বিতীয় সপ্তাহে ‘নন্দন ১’ বা ‘নন্দন ২’-তে দেখানো হয় সিনেমা।
এই মুহূর্তে ‘নন্দন ১’-এ ‘কিলবিল সোসাইটি’, ‘দুর্গাপুর জংশন’-এর মতো ছবি চলছে । আবার ‘নন্দন ২’-তে ‘হাঙ্গামা ডটকম’, ‘অন্নপূর্ণা’ আর ‘আড়ি’ চলছে । যখন ২০২২-এ অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিত্ সেনের পরিচালনায় ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছিল, তখন এই ছবিকেও শো দেওয়া হয়নি ‘নন্দন’-এ। ‘নন্দন’-এর তরফ থেকে এই বিষয়ে কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে মিঠুনের ছবিকে কি আদৌ জায়গা করে নিতে পারবে ‘নন্দন’-এ নাকি বাদ দিয়ে দেওয়া হবে, সেই দিকে তাকিয়ে টলিউড।






