গতকাল প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। গতবছরের তুলনায় বেশি পাশের হার। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। গত কয়েক বছর পর আবারো নজর কাড়া রেজাল্ট করলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার লক্ষীপাড়ী হাই স্কুল।
বিদ্যালয়ে বর্তমান বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৯ জন। উত্তীর্ণ হয় ১০৭জন। স্কুলের সর্বোচ্চ নাম্বার প্রাপক সুমন অধিকারী, যার প্রাপ্ত নাম্বার ৬৭৯। বলাবাহুল্য মেধাতালিকায় রাজ্যের ১৭ তম, পশ্চিম মেদিনীপুর জেলায় অষ্টম এবং পিংলা ব্লকে দ্বিতীয় স্থান অধিকার করে সে।
সুমনের সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, এদিন সুমনসহ ৬০০ নাম্বারের উপরে নাম্বার পাওয়া অয়ন দাস (৬৬৭), গায়ত্রী অধিকারী (৬৪১), সৌভিক দাস (৬৪০), অপর্না দাস (৬২৫) , কোয়েল ঘোড়াই (৬২৪) ছাত্রছাত্রদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধিত ও মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করেন লক্ষীপাড়ী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস আদক।
তাপস বাবু বলেন প্রত্যন্ত এলাকায় লক্ষীপাড়ী হাই স্কুলে সুমনের মতো ছাত্র-ছাত্রীরা সত্যি আমাদের কাছে গর্বের। আগামী দিনে আরও সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।







