ইংরেজদের সময় থেকে শুরু হয়েছে রেল চলাচল। ধীরে ধীরে যত সময় এগোচ্ছে রেল পরিষেবার ক্ষেত্রেও চলছে আধুনিকায়িতের কাজ। এবারে ডিজেল ইঞ্জিনে জায়গায় চলতে শুরু করবে ইলেকট্রিক ট্রেন। আগামী ৩০ দিনের মধ্যেই চালু হতে পারে এই রেল পরিষেবা।
ব্রিটিশ আমলের রেলপথ সময়ের সঙ্গে অনেক উন্নত হয়েছে। তবে একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। রেল দুর্ঘটনার খবর বর্তমান সময়ে বেশিরভাগ সময় খবরের শিরোনামে দেখা যায়। তবে এবার সেই সমস্ত দুর্ঘটনার প্রবণতা কমাতে ঐতিহাসিক পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। যা বৃহত্তর রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে বহুদিন ধরেই চলছিল ইলেকট্রিফিকেশনের কাজ। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই ১১৪১.৩৮ কিমি রেলপথ ইলেকট্রিফিকেশনের কাজের আওতায় এসেছে।
এই রুটের মধ্যে নিউ কোচবিহার থেকে বক্সিরহাট, বক্সিরহাট থেকে ধুবড়ি, নিউ মাল জংশন থেকে ময়নাগুড়ি রোড, নিউ কোচবিহার থেকে বামনহাট এবং ফকিরগ্রাম থেকে গোলকগঞ্জ পর্যন্ত আগামী এক মাসের মধ্যে চলবে ইলেকট্রিক ট্রেন। সম্প্রতি ৩০ কিমি থেকে ৪৮ কিমি পর্যন্ত রেলপথে ইলেকট্রিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে। যার ফলে কমবে দুর্ঘটনার প্রবণতা। এমনকি বৃদ্ধি হবে ট্রেন চলাচলের গতি। যার জন্য চওড়া হাসি ফুটেছে নিত্যযাত্রীদের মুখে।







