Operation Sindoorদেশ

জম্মু-কাশ্মীরে বিস্ফোরণ, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখল বিএসএফ

ভোরবেলা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় হঠাৎ বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়ায়। এলওসি-র কাছেই এই শব্দ শোনা যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বিস্ফোরণের উৎস এখনও স্পষ্ট নয়। শব্দ শোনার পরই জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা, বাজতে থাকে সাইরেন।

এদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের তরফে গোলাগুলি চলতে থাকে। ঠিক এই আবহেই বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে কয়েকজন জঙ্গি। বিএসএফের তৎপরতায় সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। বিএসএফ জানায়, পাকিস্তানি সেনার মদতেই এই হামলার চেষ্টা হয়েছিল। জঙ্গিদের মৃত্যু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সকাল হতেই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

শুধু জম্মু নয়, একই রাতে রাজস্থান ও পঞ্জাবেও ড্রোন ও মর্টার হামলা চালায় পাকিস্তান। নিরাপত্তার স্বার্থে এই এলাকাগুলিতেও আলো নিভিয়ে দেওয়া হয়। চণ্ডীগড়ে বাজে সাইরেন। গোটা পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিষয়টি নিয়ে তাঁকে ফোন করেন।

ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও সিয়ালকোট এলাকায় হামলা চালায় ভারতীয় সেনা। সীমান্তজুড়ে উত্তেজনা চরমে, পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার।

আরও বিস্তারিত তথ্য আসতে সময় লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.