বিদেশ

বাংলাদেশকে পাশে থাকার আশ্বাস আমেরিকার

আমেরিকায় বৈঠক বসেছে , রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের । রাষ্ট্রপুঞ্জের এই বৈঠকে যোগ দিতেই , বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছেন , বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস । এই বৈঠকের ফাঁকেই , একান্তে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন মুহাম্মদ ইউনূস । সূত্রের খবর , এই দুই রাষ্ট্রনেতার বৈঠক সফল হয়েছে । জানা গেছে , বাংলাদেশকে নাকি পূর্ণ সমর্থন করবে আমেরিকা , মুহাম্মদ ইউনূসকে এমনটাই আশ্বাস দিয়েছেন জো বাইডেন । বাংলাদেশের মুখ্য উপদেষ্টা অফিসের তরফে প্রকাশ করা এক বিবৃতি অনুযায়ী , ইউনূস বাইডেনকে জানান যে বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে , পূর্বের সরকার শেখ হাসিনার আমলে অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন । কিভাবে বাংলাদেশের পড়ুয়ারা , বাংলাদেশের পুনর্গঠনের জন্য পুলিশের গুলির সামনে রুখে দাঁড়িয়েছিলেন ।

জানা গেছে , বৈঠকের পর বাইডেন , ইউনূসকে আশ্বাস দিয়েছেন , বাংলাদেশের পাশে থাকার । তিনি জানিয়েছেন , পড়ুয়ারা যদি দেশের জন্য , এইরূপ ত্যাগ স্বীকার করতে পারেন , তাহলে আমেরিকা সরকারেরও বাংলাদেশের জন্য কিছু করা উচিৎ । রাষ্ট্র পুঞ্জের বৈঠকের মাঝে , বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সহ আরো অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন , বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ।

উল্লেখ্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে , বাংলাদেশে যেরূপ উত্তেজনা সৃষ্টি হয় , সেখানে পরিস্থিতির চাপে গত আগষ্ট মাসের ৫ তারিখ সরকার প্রধানের পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা । তারপরেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়েন মুহাম্মদ ইউনূস । জানা গেছে , কোটা আন্দোলনের সময় থেকেই বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছিল আমেরিকা । তারপর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হলো বাইডেন – ইউনূসের ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.