খেলাধুলা

টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে শুভমন গিল, কোহলি-রাহানে নয় কেন?

রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধিনায়ক নির্বাচনের আলোচনা। অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, এমনকি অভিজ্ঞ কেএল রাহুলকেও পিছনে ফেলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ২৫ বছর বয়সি শুভমন গিল। ইংল্যান্ডের মাটিতে ২০ জুন থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের সিরিজে তাঁকে দলের নেতৃত্বে দেখা যেতে পারে বলেই জোর গুঞ্জন।

টেস্টে না হলেও গিল ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালে জিম্বাবোয়েতে পাঁচটি টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়ে ভালো ছাপ ফেলেন তিনি। গুজরাট টাইটান্সের হয়ে এবারের আইপিএলে তাঁর অধিনায়কত্বও প্রশংসিত হয়েছে। এই পরিণত নেতৃত্বগুণই তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে নির্বাচকদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

অন্যদিকে, বর্তমান ভাইস-ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ পেস অ্যাটাকের মূল ভরসা হওয়ায় তাঁর উপর অতিরিক্ত দায়িত্ব চাপাতে নারাজ টিম ম্যানেজমেন্ট। কোহলি বা রাহানে, যাঁরা এক সময় অধিনায়কত্বে ছিলেন, তাঁদের ফিরিয়ে আনার সম্ভাবনাও ক্ষীণ। দীর্ঘমেয়াদী ভাবনা থেকেই তরুণ গিলকেই এখন থেকে প্রস্তুত করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০২০ সালে মেলবোর্নে অভিষেকের পর থেকেই গিল ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন। ৩২টি টেস্টে ৫টি সেঞ্চুরি সহ ১৮৯৩ রান করা গিল শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বেও ভবিষ্যতের আশার আলো হয়ে উঠছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.