খেলাধুলা

অর্জুন তেণ্ডুলকরকে ঘিরে অশ্বিন–যোগরাজ বাকযুদ্ধ, আইপিএল শুরুর আগেই তুঙ্গে বিতর্ক

আর মাত্র তিন দিন। আইপিএল শুরুর কাউন্টডাউনেই তুঙ্গে উত্তেজনা। এই আবহেই শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকরকে কেন্দ্র করে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক।

আইপিএল শুরুর ঠিক আগে প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সপাট ভাষায় মন্তব্য করেন—লখনউ সুপার জায়ান্টসের শক্তিশালী পেস আক্রমণের মাঝে অর্জুন তেণ্ডুলকরের প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন। তাঁর কথায়,
“অর্জুন তেণ্ডুলকর খেলেগা হি নেহি। দলেই আছেন ময়ঙ্ক যাদব, মহসিন খান, আভেশ খান, মহম্মদ শামির মতো পেসাররা। চোট না লাগলে ওর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।”

এই মন্তব্যই টেনে আনল আরও বড় বিতর্ক। সরাসরি অশ্বিনকে পালটা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং। অশ্বিনের পর্যবেক্ষণকে তিনি আখ্যা দিলেন “সম্পূর্ণ ফালতু মন্তব্য”। যোগরাজের প্রশ্ন,
“টিভিতে বসে তুমি কে হে? কারও ভবিষ্যৎ নিয়ে এইভাবে বলার অধিকার কীভাবে পাওয়া যায়?”

শচীন-পুত্র পরিচয়ের বাইরে অর্জুনের সামর্থ্য নিয়ে নিজের মতামতও দেন যোগরাজ। জানালেন,
“ওর মেরুদণ্ডে সমস্যা ছিল। বল করার সময় হাত ৪৫ ডিগ্রি থেকে নিচে নেমে আসে—এ বিষয়টি গোয়ার কোচকেও জানিয়েছিলাম।”

অর্জুনের ভবিষ্যৎ নিয়ে আরও এক ধাপ এগিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি—
“তোমরা যদি না পারো, তাহলে ওকে আমার কাছে পাঠাও। ছ’মাস ট্রেনিং করালে ওকে এমন জায়গায় পৌঁছে দেব, যেখানে বিশ্বের সেরা ব্যাটাররাও পিছনে পড়ে যাবে। আর যদি না পারি, নিজের দাড়ি কেটে ফেলব।”

এই মন্তব্য সামনে আসতেই ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইপিএল শুরুর মুখে এক তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে অশ্বিন ও যোগরাজ—দুই প্রাক্তন ক্রিকেটারের বিপরীত সুরে জোর বিতর্ক তৈরি হয়েছে।
আপাতত নজর আইপিএলের প্রথম সপ্তাহেই—অর্জুন সত্যিই সুযোগ পান কি না, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.