গ্রীষ্মকালে আম হল এমন একটি জনপ্রিয় ফল বা মিষ্টান্ন যা অনেক বাড়িতেই পাওয়া যায়। আমের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে, বিশ্বের বিভিন্ন ধরণের দামি আম আলোচনায় এসেছে। যানেন কি বিশ্বে এমন এক আম আছে যার দাম লক্ষ টাকা। চলুন জেনে নেয়া যাক কথায় হয় এই আম।
জাপানের একটি আম রয়েছে যার নাম মিয়োজাকি আম। এই আমটিকে সেখানকার বাসিন্দারা সূর্যের ডিম বলেও ডাকেন। এর প্রধান কারণ হল এর বিশেষ ধরণের রং। এটি দেখতে একেবারে রুবির মতো লাল কিন্তু ঠিক লাল নয়।
এই আমটি বিক্রি হয় ৩ লাখ টাকা প্রতি কেজি দরে। ফলে এই আমটি বর্তমানে বিশ্বের সবথেকে দামী আম হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।
কী কারণে এতো দাম এই আমের?
ভারতে গ্রীষ্মকাল বললেই চোখের সামনে ভেসে ওঠে কেবল একটাই জিনিস। আর সেটা হল ফলের রাজা আম। কাঁচা, পাকা, মিষ্টি, পানীয়, চাটনি হোক কিংবা তরকারি সবরকম আকারেই খেয়ে থাকেন সকলে। সাধারণত আমের দাম ১০০ থেকে ২০০ টাকা কেজি দরে পাওয়া যায়। তবে কখনও শুনেছেন একজোড়া আমের দাম তিন লাখ টাকা?
জাপানের অন্যতম বিখ্যাত ফল হল মিয়াজাকি আম। তবে এই আমের জন্ম ভারতীয় খামারে। শিলিগুড়ি এবং রায়পুরের একটি আম উৎসবের সময় এই আমের প্রদর্শন করা হয়েছিল। যদিও ভারতে উৎপাদিত ১,৫০০ জাতের আমের মধ্যে মিয়াজাকি আম দেশে খুব কমই উৎপাদিত হয়।
১৯৮০-র দশকে মিয়াজাকি আম জাপানের কিউশু প্রদেশের মিয়াজাকি শহর থেকে উদ্ভূত হয়। ডিমের মতো আকৃতি এবং উজ্জ্বল রঙের কারণে জাপানে একে তাইয়ো-নো-টামাগো বলা হয়, যার অর্থ সূর্যের ডিম। এই আমের শুধু স্বাদই ভালো নয়, এর সেল্ফ লাইফও বেশি। এই আমটি সাধারণত এপ্রিল থেকে অগাস্টের মধ্যে সর্বোচ্চ ফসলের সময়কালে চাষ করা হয়। সবুজ বা হলুদ নয় পাকলে এই আমের চামড়া বেগুনি থেকে জ্বলন্ত লাল হয়ে যায়।







