বিনোদন

তৈরি হবে না ‘রামায়ণ’, ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিলেন পরিচালক!

বেশ কয়েক মাস হয়ে গেল, কিন্তু ‘আদিপুরুষ’ কে ঘিরে বিতর্ক? তা এখনও চলছে! পরিচালক নীতেশ তিওয়ারি ‘আদিপুরুষ’ প্রকাশের আগে ‘রামায়ণ’ নামের একটি ছবিতে কাজ করার কথা ভেবেছিলেন।

‘আদিপুরুষ’-এর মতো এই ছবিটিও ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা ছিল। এ তথ্য অনেকেরই জানা হলেও বিভিন্ন কারণে ছবিটির নির্মাণে বিলম্ব হয়েছে। উপরন্তু, ‘আদিপুরুষ’ অসংখ্য বিতর্কের সম্মুখীন হয়েছে।

সব মিলিয়ে ‘আদিপুরুষ’কে ঘিরে বিতর্কের কথা মাথায় রেখে ‘রামায়ণের’ গল্প না দেখানোরই সিধান্ত নিয়েছেন পরিচালক নীতেশ, এমনটাই শোনা যাচ্ছে। ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’ প্রথম ঝলক প্রকাশের পর থেকেই বিতর্কে ঘেরা। ‘দঙ্গল’, ‘ছিছোরে’ খ্যাত পরিচালক নীতেশ, তাই আপাতত এই প্রকল্প থেকে বিরত থাকছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.