বিদেশ

শনিতেই পদত্যাগ ইউনূসের ? জোর জল্পনা বাংলাদেশ জুড়ে

চাপের মুখে পড়ে শেষমেশ মাথানত করলেন ইউনূস? অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ ছাড়তে চলেছেন তিনি ? ইউনূসকে নিয়ে জোর জল্পনা চলছে বাংলাদেশে । বৃহস্পতিবারই মহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনিই সাক্ষাতের পর জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন মহম্মদ ইউনূস। জোর জল্পনা শনিবারই ইস্তফা দিতে পারেন ইউনূস ।

গত বছর আগষ্ট মাসে বাংলাদেশে পতন হয় হাসিনা সরকারের। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের নেত্রী। তারপর আন্দোলনকারীরা মিলে বাংলাদেশে গঠন করেন অন্তর্বর্তী সরকার। আর সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বসানো হয় ইউনূসকে ।

বাংলাদেশের সংস্কারের জন্য গঠিত হয় এই অন্তর্বর্তী সরকার , কিন্তু সেভাবে এখনো পর্যন্ত কোনও সংস্কারই হয়নি প্রতিবেশী রাষ্ট্রে। বরং প্রশাসনিক কর্মকর্তারা, যারা হাসিনা-পন্থী ছিলেন, তাদের পদ থেকে সরিয়ে প্রশাসনিক পদে জায়গা করে দেওয়া হয় ইউনূস ঘনিষ্ঠদের । এমনকি বাংলাদেশে জাতীয় নির্বাচনের দাবি উঠলেও ইউনূসের অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের মাঝামাঝি সময়ের পূর্বে নির্বাচন করাতে রাজি হয়নি ।

এবার বাংলাদেশ জুড়ে জোর জল্পনা, ইস্তফা দেওয়ার জন্য মহম্মদ ইউনূস শনিবার পর্যন্ত অপেক্ষা করবেন। তবে শোনা যাচ্ছে , সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ব্ল্যাকমেইল করার জন্যইমহম্মদ ইউনূস নিজেই পদত্যাগের জল্পনা রটিয়েছেন । ইউনূস তার ঘনিষ্ঠ খলিল, আসিফ ও মাহফুজকে রক্ষা করার জন্যই এই ইস্তফার জল্পনা রটাচ্ছেন বলে খবর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.