বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়ে আজ শুভ উদ্ভোধন হল বায়ো-ডায়ভারসিটি পার্কের। এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র, পিংলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুকান্ত গোস্বামী, পশ্চিমবঙ্গ বায়ো-ডায়ভার্সিটি বোর্ড় এর চেয়ারম্যান ডঃ হিমাদ্রি শেখর দেবনাথ, রিসার্চ অফিসার ডঃ অনির্বান রায় সহ একাধিক আধিকারীকবৃন্দ।
জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের আর্থিক অনুকুল্যে, পিংলা ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় দুই বছর আগে থেকে কলেজ ক্যাম্পাস জুড়ে এই বায়োডায়ভার্সিটি পার্ক তৈরীর কাজ শুরু হয়েছিল। পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জৈব বৈচিত্রে সম্যক ধারনা ও হাতে কলমে প্রশিক্ষন দেওয়ার এক অন্যতম প্রয়াস বলে কলেজ সুত্রে জানা যায়।







