বিনোদন

মুম্বইয়ের অনগ্রসর এলাকায় ওয়াটার কুলার বিতরণ করলেন তাপসী পান্নু

অভিনেত্রী তাপসী পান্নুকে বরাবরই সাধারণের থেকে ভিন্ন পথে বিচরণ করতে দেখা গেছে। আবারও একটি নতুন ভালো পদক্ষেপে নজির গড়লেন তাপসী পান্নু। মুম্বইয়ের অনগ্রসর পরিবারের জন্য ওয়াটার কুলার ও ইনসুলেটেড বোতল বিতরণ করেছেন তাপসী পান্নু। অনগ্রসর এলাকায় জলের সমস্যা বরাবর। অধিকাংশ সময়ই পরিশুদ্ধ জলের অভাবে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা। জল সংরক্ষণের জন্য পাত্রের অভাববোধ হয় বহু সময়। মুম্বইয়ের অসহ্য গরমে তাপসীর এই পদক্ষেপ যে খুবই সাহায্যকারী তা বলাই বাহুল্য। এই উদ্যোগে তাপসীর সাথে ছিল একটি এনজিও(Non governmental organisation)।

কমফোর্টেবল জিন্স প্যান্ট, টি শার্ট ও স্নিকার্সে বস্তি এলাকায় পৌঁছে গেছিলেন তাপসী। সেখানে সাধারণ মানুষের মধ্যে ওয়াটার কুলার ভাগ করে নেওয়ার সাথে সাথে ছোটোদের সাথেও কথা বলেন তাপসী সঙ্গে তাদের হাতে ধরিয়ে দেন ইনসুলেটেড বোতল। সকলে অত্যন্ত খুশি তাপসীর এই অনন্য পদক্ষেপে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। এই কাজ সম্পর্কে তাপসী জানিয়েছেন,”আমরা প্রায়ই ফ্যান বা কুলারের মতো মৌলিক সুবিধাগুলিকে অবহেলা করি, কিন্তু অনেক মানুষের জন্য, বিশেষ করে এই অসহ্য গরমে, সামান্য একটু বাতাসও আশীর্বাদ বলে মনে হতে পারে। এই উদ্যোগের অংশ হওয়া আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি শুধুমাত্র দেওয়ার বিষয় নয়, এটি মানুষের পাশে দাঁড়ানো, তাদের ব্যথা বোঝা এবং তা কিছুটা হলেও কমিয়ে আনার জন্য যা আমরা করতে পারি তা করা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.