রাজ্য

রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল

সকালবেলা অফিস টাইমের ভিড় এড়িয়ে সময় মতো গন্তব্যে পৌঁছতে বহু মানুষের একমাত্র ভরসা হল মেট্রো পরিষেবা। এবার পরিষেবা ব্যাহত থাকছে। রবিবার দিনভর বন্ধ থাকবে মেট্রো চলাচল। যদিও রবিবার ছুটির দিন তবে বর্তমান সময় দাঁড়িয়ে অনেক অফিস চালু থাকে। যার ফলে সমস্যায় পরবে সাধারণ মানুষ।

অনেক জটিলতার পর সম্পন্ন হয়েছে ইস্টওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের কাজ। পাশাপাশি ওই রুটে ট্রাইল রানও শেষ হয়ে গেছে। বর্তমানে বলাই যায় এই রুটের মেট্রো চলাচল শুরু হওয়া, শুধুমাত্র সময়ের অপেক্ষা। রবিবার দিনভর ইস্ট ওয়েস্ট মেট্রোতে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। গ্রীন লাইন ২-এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। তবে ভবিষ্যতে যে কোন বড় রকমের বিপদ থেকে রক্ষা পেতে রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। তাই যত দ্রুত সম্ভব রক্ষণাবেক্ষণ শেষ করে মেট্রো পরিষেবা চালু করবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.