খেলাধুলা

মালদ্বীপকে হারিয়ে সাফ ফাইনালে ভারত, সামনে প্রতিপক্ষ বাংলাদেশ

গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে যখন বৃষ্টি আর উচ্ছ্বাসে একাকার, তখন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা মাঠে লিখে চলেছে সাফল্যের নতুন ইতিহাস। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠে একবারে চ্যাম্পিয়নের মেজাজে দলটি। এই পারফরম্যান্স শুধু একটি জয় নয়, বরং ভারতের ভবিষ্যৎ ফুটবলের এক উজ্জ্বল রূপরেখা।

ম্যাচের শুরু থেকেই ভারতের দাপট ছিল চোখে পড়ার মতো। বলের দখল, পাসিং, আর আক্রমণে ধার—সব দিক থেকেই মালদ্বীপ ছিল কোণঠাসা। ১৪ মিনিটে ড্যানি মেইতেই লাইশরামের দুর্দান্ত ভলিতে প্রথম গোল আসে। তার পর ওমাং দোদাম ও প্রশান্ত জাজোর গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। দলের আক্রমণ যেমন ধারালো, তেমনি রক্ষণভাগও ছিল দুর্ভেদ্য। গোলকিপার সুরজ সিং আহেইবাম ছিলেন অটল প্রহরীর মতো।

এই নিয়ে টানা তিনটি ম্যাচে ভারতের জয়, তাও একটি গোল না খেয়ে—ফাইনালের আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাসে টগবগ করছে দলটি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও নেপালকে ৮-০ ও ৪-০ ব্যবধানে হারানোর পর সেমিফাইনালে আরও তিন গোল যোগ হল। ভারতের ঝুলিতে এখন মোট ১৫ গোল, প্রতিপক্ষের গোল সংখ্যা শূন্য।

এবার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। বাংলাদেশের বিপক্ষে এই মহারণ ঘিরে উত্তেজনার পারদ চরমে। আগামী রবিবার কে হাসবে শেষ হাসি, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবলপ্রেমী ভারতবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.