নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। যার ফলে উত্তাল হয়েছে দীঘা। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দড়ি বেঁধে ঘাট গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকালই দীঘা মোহনার কোস্টাল থানার পক্ষ থেকে দীঘায় সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সতর্কতার জন্য মাইকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
অপরদিকে মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মৎস শিকারে না যান তার জন্য মৎস্য দপ্তর থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীরা যাতে মাঝ সমুদ্রে না যান তার অনুরোধ করেছেন।







