দেশ

সিকিম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ! মোদীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ১ লক্ষ মানুষ ?

আগামী সপ্তাহে সিকিম সফরে যাচ্ছেন মোদী ! জানা গেছে ২৯ মে সিকিম সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী । সিকিম রাজ্যের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এই সফর বলে জনা যাচ্ছে। সেখানে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । ভারত – পাকিস্তান যুদ্ধের শঙ্কার মাঝেই চীনের পাকিস্তানকে সমর্থন করার পরই চীন সীমান্তবর্তী সিকিমে প্রধানমন্ত্রীর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

যদিও প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এই সিকিম সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি । কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রধানমন্ত্রীর সিকিম সফরের তথ্য প্রকাশ্যে এনেছেন । তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতেও প্রস্তুতি করা হয়ে গিয়েছে। ওই দিন পালজোর স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানানো হবে । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অন্তত ১ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে । এছাড়াও এই সফরে সিকিমের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.