বিনোদন

ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে চরক ছবির পোস্টার নিয়ে বিভ্রাট

ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল হল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল গুলির মধ্যে অন্যতম। যেখানে উঠে এসেছে বহু দেশের-বিদেশের সিনেমা। এমনকি সেই ফেস্টিভেলে জায়গা করে নিয়েছে বাংলার একাধিক সিনেমা। তার মধ্যে অন্যতম হল ‘চরক’ সিনেমা। এবার সেই সিনেমার পোস্টার ঘিরে তৈরি হল বিভ্রাট। কি সমস্যা হল পোস্টারে?

ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে জনপ্রিয়তার সঙ্গে জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায়ের গল্পের অনুপ্রেরণায় তৈরি ‘অরণ্যের দিনরাত্রি’। এরপরে এই ফেস্টিভ্যালে জায়গা করছে ‘চরক’ সিনেমা। যার গল্প গড়ে উঠেছে উৎসব চড়ক নিয়ে। এই সিনেমার গল্প মোরা রয়েছে প্রত্যন্ত গ্রামে বিশ্বাসের থেকে অন্ধবিশ্বাসের জোর কীভাবে বেশি হতে পারে। এই সিনেমা শিলাদিত্য মৌলিকের পরিচালনায় গত ২ সপ্তাহ আগে এক আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে ২ দিনব্যাপী প্রদর্শিত হয়েছে। এমনকি প্রযোজনার দায়িত্বে রয়েছে সুদীপ্ত সেন।তারপরে এবার এই সিনেমা পা রাখল ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে। তবে সেখানে পাড়ি দিতেই পোস্টার ঘিরে তৈরি হলো জটিলতা।

এই সিনেমার পোস্টারে পরিচালক শিলাদিত্য মৌলিকের নাম কোথাও লেখা নেই। তবে সমস্ত কৃতিত্ব দিয়ে জ্বলজ্বল করে নাম লেখা রয়েছে সুদীপ্ত সেনের। ‘সোয়েটার’ সিনেমা খ্যাত পরিচালক শিলাদিত্য মৌলিক যোগ্য সম্মান না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছে শিল্পীদের একাংশ। ‘দা কেরালা স্টোরি’, ‘বস্তার’ মতো সিনেমা করার সুবাদে সুদীপ্ত সেনের বলিউডে বেশ পরিচিত রয়েছে। তবে তাই বলে টলিউডের শিল্পীদের প্রাপ্য সম্মান দেবে না? টলিউডের অন্দরে এই নিয়ে উঠছে প্রশ্ন। এরপরে নাম না করে কড়া ভাষায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এই পোস্ট যে সুদীপ্ত সেনকে উল্লেখ করেই করা হয়েছে সেটা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.