খেলাধুলা

শেষ দু’ওভারের ছন্দপতনে বিদায় দিল্লির, কাঠগড়ায় বাংলার মুকেশ কুমার

আরও একবার আইপিএল থেকে খালি হাতে ফিরল দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে সুযোগ হাতছাড়া করল তারা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে। তবে এই বিদায়ের নেপথ্যে নির্দিষ্ট একজনকে দায়ী করেছেন দলের কোচ হেমঙ্গ বাদানি—বাংলার পেসার মুকেশ কুমার। তার শেষ ওভারের ব্যর্থতাই ম্যাচের রাশ দিল্লির হাতছাড়া করেছে বলে মনে করছেন তিনি। হারের পরে মুকেশের পারফরম্যান্স ও মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন দলের অন্দরের অনেকে।

ম্যাচে দিল্লি শেষ দু’ওভারে দেয় ৪৮ রান, যার সূচনা মুকেশের এক ওভার থেকে—যেখানে তিনি দেন ২৭ রান। অথচ শুরুটা দুর্দান্ত ছিল তার। প্রথম তিন ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন দুটি উইকেট। কিন্তু খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ছন্দ হারান তিনি। বাদানি বলেন, “এই পিচে গতি পরিবর্তনের দরকার ছিল। মুকেশ সেটা করতে ব্যর্থ। এই ভুল মাফ করা যায় না।”

তবে শুধু খারাপ বল নয়, মাঠে আচরণও বিতর্ক তৈরি করেছে। ওভারের পর বাউন্ডারিতে দাঁড়িয়ে রাগের মাথায় তোয়ালে ছুড়ে ফেলেন মুকেশ, যার জন্য ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা হয়েছে ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। নিজের দোষ স্বীকার করেছেন তিনি।

এ বারের আইপিএলে ১১ ম্যাচে ১১ উইকেট ও প্রতি ওভারে ১০ রানের বেশি খরচ করে হতাশ করেছেন মুকেশ। এখন প্রশ্ন উঠছে, পরের মরসুমে আদৌও দলে জায়গা পাবেন তো তিনি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.