খেলাধুলা

ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দল, জায়গা পেলেন বাংলার এই ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকারা এবার উড়ে যাচ্ছেন ইংল্যান্ড সফরে। ২৪ জুন থেকে শুরু হচ্ছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড অভিযান। আর সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাংলার প্রতিভাবান ক্রিকেটার যুধাজিৎ গুহ। এই খবর রাজ্যের ক্রিকেট মহলে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। টাউন ক্লাবের এই উদীয়মান অলরাউন্ডারের আন্তর্জাতিক জুনিয়র দলে সুযোগ পাওয়া নিঃসন্দেহে বাংলার ক্রিকেটের জন্য গর্বের বিষয়।

দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা আয়ুষ মাত্রে। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন অভিজ্ঞান কুণ্ডু। এছাড়া রয়েছেন আর এক বিস্ময় ক্রিকেটার ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী, যিনি আইপিএলে রাজস্থানের হয়ে রেকর্ড দ্রুততম সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছেন। এবারের স্কোয়াডে রয়েছে তারুণ্য ও প্রতিভার এক দুর্দান্ত সংমিশ্রণ।

সফরে ভারত প্রথমে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজ এবং দুটি লাল বলের মাল্টি ডে ম্যাচ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হোভ, নর্দাম্পটন, উরচেস্টার, বেকেনহ্যাম ও চেমসফোর্ডে। এটি ভারতের জুনিয়র দলের জন্য এক দারুণ সুযোগ আন্তর্জাতিক কন্ডিশনে নিজেদের মেলে ধরার।

যুধাজিৎ গুহর সুযোগ পাওয়া বাংলা ক্রিকেটের তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস। টাউন ক্লাবে নিয়মিত পারফর্ম করে জাতীয় নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এবার ইংল্যান্ডের মাটিতে নিজেকে প্রমাণ করাই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.