রাজ্য

বাংলা বছরের শুরুতেই মেট্রোরেলে আসতে চলেছে নতুন রূট

খুব কম সময়ে কর্মফল পৌঁছে দেওয়ার জন্য নিত্যযাত্রীদের অন্যতম ভরসা মেট্রো রেল। বহু মানুষ মেট্রোতে করেই প্রতিদিন তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেই কারণে প্রতিনিয়ত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে তৈরি করা হচ্ছে নতুন নতুন রুট। এবার চালু হতে চলেছে পার্পেল লাইন অর্থাৎ জুড়তে চলেছে এসপ্লেনেড থেকে খিদিরপুরে মেট্রো রুট।

প্রথমে মেট্রো পরিষেবা ছিল কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত। এরপর সেই লাইনে পরিধি কিছুটা বৃদ্ধি করে দক্ষিণেশ্বর পর্যন্ত করা হয়। এরপরে শুরু হয় এসপ্লেনেড থেকে শিয়ালদহ মেট্রো পরিষেবা। সম্প্রতি চালু হয়েছে গঙ্গার তলা দিয়ে মেট্রো যা মানুষের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এই মেট্রো চলাচল করে হাওড়া থেকে এসপ্লেনেড পর্যন্ত। এবার পয়লা বৈশাখের আগে চালু হতে চলেছে খিদিরপুর থেকে এসপ্ল্যানেডে মেট্রো।

এই মেট্রো রুটের জন্য টানেল তৈরি করার তামিলনাড়ু থেকে দুটি অত্যাধুনিক টানেল বোরিং মেশিন আনা হয়েছে। যেই মেশিন প্রায় ৯০ মিটার লম্বা ও ৬৫০ টন ওজনের। এমনকি মেশিন দুটি ব্যবহার করা হবে খিদিরপুর থেকে পার্কস্ট্রিট পর্যন্ত মেট্রো টানেল তৈরির জন্য। এছাড়াও কলকাতার জোকা -এসপ্ল্যানেড মেট্রো করিডরে এখনো মোট ৪ টি স্টেশন তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.