খেলাধুলা

আইপিএল ফাইনালে সেনার জন্য বিশেষ সম্মান ! জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

নতুন সূচি অনুযায়ী ৩ জুন অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লীগের ফাইনাল । পুরোনো সূচী অনুযায়ী , ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ মে । কিন্তু ভারত – পাকিস্তান যুদ্ধের শঙ্কায় এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয় আইপিএল , যার ফলে পিছিয়ে যায় ফাইনালও । দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে ও খেলোয়াড়দের সুরক্ষার জন্য স্থগিত রাখা হয় লীগ । তারপর সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলে পুনরায় শুরু হয় আইপিএল ।

উল্লেখ্য , ভারতীয় সেনার দুঃসাহসিক প্রত্যাঘাতে শেষ পর্যন্ত নতশিকার করতে হয় পাকিস্তানকে । পুনরায় আইপিএল শুরু হওয়ার পর , কিছু কিছু ম্যাচে সম্মানও জ্ঞাপন করা হয় ভারতীয় সেনাকে। আইপিএল ম্যাচে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মান জানানো হয় ভারতীয় সেনাকে। জায়ান্ট স্ক্রিনেও ধন্যবাদ জ্ঞাপন করা হয় ভারতীয় সেনার উদ্দেশ্যে । এ বার আইপিএল ফাইনালের দিন ভারতীয় সেনার জন্য বিশেষ পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ফাইনালের পর , অপারেশন সিঁদুরের সাফল্যের বিষয় দেশকে আরো অবগত করতে ও ভারতীয় সেনাকে সম্মান জানাতে ৪৫ মিনিটের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য। দেশকে সুরক্ষা দেওয়া। স্বার্থহীন ভাবে সাহসর সঙ্গে দেশের কাজ করে যাওয়া। ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাতে সমাপ্তি অনুষ্ঠান তাঁদের উৎসর্গ করা হবে। ভারতের বড় আবেগ ক্রিকেট। এই একটা খেলা দেশকে সঙ্ঘবদ্ধ করে রাখে। আমরা সেনার জন্য গর্বিত। আমাদের সুরক্ষার জন্য সবসময় রয়েছেন। তাদের প্রতি কোনও কৃতজ্ঞতাই যথেষ্ঠ নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.