খেলাধুলা

ভ্যান নিফকে দলে টানতে মরিয়া, পরবর্তী মরশুমের আগে ঘর গোছাচ্ছে বেঙ্গালুরু

সাফল্যের মুখ দেখেও শেষ পর্যন্ত ট্রফি অধরা থেকে গিয়েছিল বেঙ্গালুরু এফসি-র। সেই হতাশা ভুলে নতুন মরসুমে আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে চাইছে কর্নাটকের এই জনপ্রিয় ক্লাব। তারই অংশ হিসেবে এবার নজর নেদারল্যান্ডসের অভিজ্ঞ মিডফিল্ডার ইওয়েল ভ্যান নিফ-এর দিকে। আইএসএলে অভিজ্ঞতা থাকা এই ফুটবলারের সঙ্গে আগ্রহ প্রকাশ করেছে জেরার্ড জারাগোজার নেতৃত্বাধীন ম্যানেজমেন্ট।

গত মরসুমে ভালো পারফর্ম করেও সাফল্য অধরা ছিল বেঙ্গালুরুর। ডুরান্ড কাপের সেমিফাইনালে ছিটকে যাওয়া থেকে শুরু করে আইএসএল ফাইনালে মোহনবাগানের কাছে হারের যন্ত্রণা, প্রতিটি ধাপেই লড়াই ছিল প্রবল। বিশেষ করে সেমিফাইনালে সুনীল ছেত্রীর বিশ্বমানের গোল দলকে ফাইনালে তুললেও, শেষ হাসি হাসতে পারেনি তারা। এরপর কলিঙ্গ সুপার কাপে ব্যর্থতা যেন আরও একবার প্রশ্ন তুলেছিল দলের গভীরতা ও পরিকল্পনার উপরে।

নতুন মরসুমে সেই ভুল শুধরে নিতে চাইছে ক্লাব। ইতিমধ্যেই কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছে, এবং একাধিক বিদেশি ফুটবলারকে নজরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে প্রাক্তন মুম্বাই সিটি মিডফিল্ডার ভ্যান নিফের নামই উঠে এসেছে সবার আগে। সোমবার মুম্বাই সিটি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তাঁকে নিয়ে আগ্রহ বেড়েছে বেঙ্গালুরুর।

জারাগোজার কোচিংয়ে আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী বেঙ্গালুরু এবার মাঝমাঠের ভারসাম্য বাড়াতে চায়। ভ্যান নিফের পাসিং, বল কন্ট্রোল ও অভিজ্ঞতাই হতে পারে সেই কাঙ্খিত চাবিকাঠি। এখন দেখার, এই ডাচ ফুটবলার আসন্ন আইএসএলে কর্নাটক দলকে কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেন কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.