আমরা সকলেই এই গাছটির সাথে পরিচিত। কিন্তু আমরা কেউ জানি না যে এই গাছে একাধিক পুষ্টির গুন রয়েছে। সেই গাছটি হলো সজনে গাছ। যার ডাঁটা, পাতা ও ফুল সবই খাওয়ার উপযোগী। জেনে নেওয়া যাক সজনে গাছের গুণাবলী –
• প্রতি গ্রাম সজনে পাতায় অন্যদের তুলনায় অনেক বেশি ভিটামিন সি ,ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ, পটাশিয়াম রয়েছে।
• এতে থাকা প্রচুর পরিমাণে জিঙ্ক ও আয়রন অ্যানিমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
• সজনে শরীরে কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণেও অন্যতম ভূমিকা পালন করে।
• বসন্তকালে সজনে ফুল ও পাতা শাকের মতো রান্না করে খেলে বসন্তের প্রতিষেধক হিসেবে কাজ করে।
•সজনেতে প্রায় ৯০টিরও বেশি এবং ৪৬ রকমের এন্টি-অক্সিডেন্ট আছে।
• এতে থাকা এন্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যকৃত ও কিডনী সুস্থ্য রাখতে এবং রূপের সৌন্দর্য ধরে রাখতেও কাজ করে থাকে।
• সজনে শরীরের ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এটি। ডায়াবেটিসের মতো ক্ষতিকারক রোগ প্রতিরোধ করে।
•এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে।







