বিনোদন

শেয়ার বাজারের বেআইনি লেনদেনে জড়াল আরশাদ ওয়ারসির নাম, SEBI-র নিষেধাজ্ঞার মুখে অভিনেতা!

বলিউডের জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ারসি, যিনি দীর্ঘ তিন দশক ধরে সিনেমা জগতের সঙ্গে যুক্ত এবং বিতর্ক থেকে নিজেকে শতহস্ত দূরে রাখতে ভালোবাসেন, এবার ভারতের শেয়ার বাজারে বেআইনি লেনদেনের অভিযোগে শিরোনামে। সিকিওরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) আরশাদ এবং তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তির উপর শেয়ার বাজারে নিষেধাজ্ঞা জারি করেছে।
এই নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁদের ৫ লক্ষ টাকা জরিমানা এবং ১.০৫ কোটি টাকার অবৈধ লাভ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
SEBI-র তদন্তে উঠে এসেছে, ২০১৬ সাল থেকে দুটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার বাজার সংক্রান্ত ভিডিও পোস্ট করা হতো। এই চ্যানেলগুলির মাধ্যমে একটি টেলিভিশন চ্যানেলের শেয়ার মূল্য বাড়তে পারে বলে ভুয়া খবর ছড়ানো হয়। এর ফলস্বরূপ, ওই টেলিভিশন চ্যানেলের শেয়ারের কেনাবেচা হঠাৎ বেড়ে যায়, যা SEBI-র নজরে আসে। তদন্তে দেখা যায়, শেয়ারের মূল্য কারচুপি করে বাড়ানো হয়েছে এবং এভাবে মোট ৪১.৮৫ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করা হয়েছে। এই ঘটনায় আরশাদ এবং তাঁর স্ত্রী সহ মোট ৩১ জনের নাম জড়িয়ে পড়েছে। SEBI নির্দেশ দিয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে এই ৪১.৮৫ কোটি টাকা ৩১ জনকে ফেরত দিতে হবে।
যদিও অভিনেতা আরশাদ ওয়ারসির দাবি, শেয়ার বাজার নিয়ে তাঁর তেমন কোনো জ্ঞান নেই এবং তিনি এই অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত নন। এই ঘটনা বলিউডের এই অভিনেতার ভাবমূর্তিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.