রাজনীতিরাজ্য

মেয়ের শোকে খেয়েছিলেন ঘুমের ওষুধ , এবার হাসপাতাল থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ তামান্নার মায়ের !

বোমাবাজিতে প্রাণ গিয়েছিল ছোট্ট তামান্নার । ছোট্ট মেয়ের প্রাণ চলে যাওয়ার ধাক্কা নিতে পারেননি তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন । অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেন তিনি । ভর্তি হতে হয় হাসপাতালে । বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েই , তামান্নার বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার বার্তা সাবিনার ।

জানা গিয়েছে, এদিন হাসপাতাল থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন মা সাবিনা । তিনি মুখ্যমন্ত্রীকে নিজের কথা বলতে চান , পাশাপাশি সরকারি আইনজীবীও পরিবর্তন করতে চান ।

সাবিনা ইয়াসমিন বলেন, “আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় যেন আমায় একটু সময় দেন। পার্সোনালি আমার সঙ্গে কথা বলুন। মেয়েকে হারিয়ে আমার যে কতটা কষ্ট হচ্ছে হয়ত উনি বুঝতে পারছেন না। আমায় বিচার দিতে চাইছেন না। আমি এসপি-র কাছে বারবার আবেদন জানিয়েছি পিপি পরিবর্তন করতে হবে। এখনও পরিবর্তন হয়নি। ১৪ জনের চার্জশিট এখনও জমা পড়েননি। তিনজন গ্রেফতার হলেও ১১জনের চার্জশিট রেখে দিল।”

প্রসঙ্গত , কিছুমাস আগে তৃণমূলের বিজয়োৎসবের সময় ছোড়া বোমাতেই তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ । যে সময় ঘটনা ঘটে, সেই সময় মা সাবিনার হাত ধরেই বাড়ি ফিরছিল নাবালিকা তামান্না। কিন্তু বোমায় প্রাণ চলে যায় তার। তামান্নার মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হলেও , এখনও সব অভিযুক্ত গ্রেফতার হননি। আদালতে মামলাও চলছে এই নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.