কেন্দ্রদেশ

আন্দামানে জারি NOTAM! ফাঁকা করে দেওয়া হচ্ছে দ্বীপপুঞ্জের আকাশ

আন্দামান, বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের অন্যতম পছন্দের ট্যুরিস্ট স্পট । গরমের ছুটিতে অনেকেই ছুটি কাটাতে যাচ্ছেন সেখানে। কিন্তু আচমকাই নোটাম (NOTAM) জারি করা হলো আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে । আন্দামানের আকাশ সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হচ্ছে ।

সম্প্রতি ভারত-পাক যুদ্ধের যুদ্ধের শঙ্কায়ও আন্দামানে নোটাম জারি করা হয়েছিল। কিন্তু সংঘর্ষবিরতি ঘোষিত হওয়ার পরও আবার কেনো ফাঁকা করে দেওয়া হচ্ছে আন্দামানের আকাশ ! চলতি মাসের ২৩ ও ২৪ তারিখের জন্য নোটাম জারি করা হয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। ওই দুদিনের জন্য, আন্দামানের আকাশ সম্পূর্ণ ফাঁকা থাকবে, উড়বে না কোনো প্লেন। তবে সরকারি তরফে এখনও কোনো কারণ স্পষ্ট ভাবে জানানো না হলেও , জানা গিয়ে কোনো মিসাইল পরীক্ষা করার সম্ভাবনা রয়েছে , তাই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

উল্লেখ্য NOTAM, একধরনের আইনি বিজ্ঞপ্তি, যাতে নির্দিষ্ট সময় বা দিনের জন্য বিমানগুলিকে নোটাম জারি করা সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে হবে। পূর্বেও বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এভাবে নোটাম জারি করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.