দেশের কর ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটল GST কাউন্সিল। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— ১২% ও ২৮% করস্ল্যাব উঠে যাচ্ছে। এবার থেকে শুধুই থাকবে ৫% ও ১৮% স্ল্যাব। তবে বিলাসপণ্য ও সিগারেট, মদ্যপ পানীয়, গাড়ির মতো ‘Sin and Luxury Goods’-এর জন্য অনুমোদন দেওয়া হয়েছে ৪০% বিশেষ স্ল্যাব। নতুন এই করহার কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।
এই বড় পরিবর্তনের ফলে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম কমবে। মাখন, ঘি, চিজ, স্যাম্পু, টুথপেস্টের মতো পণ্যের দাম সরাসরি কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকেও উঠে গেল GST— যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা।
এছাড়াও থার্মোমিটার ও ক্লিনিক্যাল ডায়াপারের মতো স্বাস্থ্যসামগ্রীর দামও কমবে বলে জানিয়েছে কাউন্সিল।
অর্থনীতিবিদদের মতে, নতুন এই কাঠামো গ্রাহকদের স্বস্তি দেওয়ার পাশাপাশি বাজারে চাহিদা বাড়াতে সাহায্য করবে। একইসঙ্গে ব্যবসার ক্ষেত্রেও জটিলতা কমবে।







