অশোকনগর কিডনি পাচার চক্রে বাঁশদ্রোনীর আইনজীবী গ্রেফতার ! ধৃতের নাম প্রদীপ কুমার বর , বয়স ৩৭ বছর । পুলিশ প্রদীপের বাড়িতে নোটিশ দিয়ে তাকে তলব করে । ওই আইনজীবী বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ অশোকনগর থানায় হাজিরাও দেন । বিকেল ৪ টে থেকে রাত ৩ টে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ । পুলিশের তরফে জানা গিয়েছে , আইনজীবী সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
উল্লেখ্য , কিডনি পাচার চক্রে অশোকনগর থানার পুলিশ এর আগে ৫ জনকে গ্রেপ্তার করেছে । তাদের জেরা করে এই বাঁশদ্রোনীর আইনজীবীর নাম উঠে আসে ।
পুলিশ সূত্রে খবর, আইনজীবী প্রদীপ প্র্যাকটিস করতেন আলিপুর আদালতে । তার মাধ্যমেই হাবরা ও আশেপাশের এলাকার কিডনি পাচার সংক্রান্ত যাবতীয় নথিপত্র এফিডেভিট করা হতো। আলিপুর আদালত আইনজীবী তা করাতো । পুলিশ তদন্তে জানতে পারে , ২০১৪ সাল থেকে এই কিডনি পাচার চক্রের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন ওই আইনজীবী। ৫০০ টাকার এফিডেভিটের জন্য তিনি নিতেন প্রায় ১০ হাজার টাকা। তবে আদালতের কাগজে টাকার বিষয়ে কোনো উল্লেখ নেই বলেই খবর ।
প্রসঙ্গত কিডনি পাচার চক্রে অশোকনগর থানার পুলিশ এর আগেই ৫ জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের হাতে ধৃতরা হলেন অমিত জানা, মৌসুমী সর্দার, পিয়ালী দে, গৌরাঙ্গ সর্দার ও বিকাশ ঘোষ ওরফে শীতল। এবার গ্রেফতার করা হলো আরো এক আইনজীবীকে । শুক্রবার আইনজীবী প্রদীপকে ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়।







