জেলা

তীব্র গরম থেকে স্বস্তির বৃষ্টি

সব্যসাচী গুছাইত, পশ্চিম মেদিনীপুর: তীব্র গরমে হাঁসফাস করছিল মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকেই পূর্বাভাষ দিয়েছিল। যদিও প্রবল তাপপ্রবাহ থেকে গত দুইদিন তাপমাত্রার বৃদ্ধি কয়েকদিনের তুলনায় কম ছিলো। সকাল থেকে আকাশের মুখ ছিলো ভার। বেলা বাড়ার সংগে সংগে গুমোট পরিস্থিতির সৃষ্টি হলেও, বিকাল ৪টা থেকেই মেদিনীপূরের বিভিন্ন ব্লকে বৃষ্টিপাত শুরু হয়। মেদিনীপুর সদর, পিংলা, ডেবরা, কেশপুর সহ বিভিন্ন এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যায়। কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। তীব্র গরমের পর এই বৃষ্টিপাত সস্তির নিশ্বাস এনেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.