জেলা

গভীর রাতে অস্ত্র-গুলি সহ ধৃত এক যুবক, নওদায় পুলিশের গোপন অভিযানে সাফল্য

মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান এবং দুই রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নওদার দুবতলা-বুধাইনগর রোডে হানা দেয় নওদা থানার পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় রহিবুল ইসলাম নামে এক যুবককে। ধৃতের বাড়ি নওদা থানার বটুক নগর কলোনি পাড়ায় বলে জানা গেছে।

তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও দু’টি তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি অস্ত্র নিয়ে কোনও অপরাধমূলক কাজের পরিকল্পনা করছিল।

আজ ধৃতকে জেলা আদালতে পেশ করে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ তদন্ত শুরু করেছে, ধৃতের সঙ্গে কোনও অপরাধ চক্র বা সন্ত্রাসবাদী যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.