ফের আইনি জটিলতায় চর্চায় এলো রাজ্য সরকারি চাকরি হারারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজারের চাকরি হারাদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল ভাতার পরিকল্পনা। তবে রাজ্য সরকারের সেই পরিকল্পনা এবার ধাক্কা খেলো হাইকোর্টে।
শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল বাতিলের জেরে চাকরি হারিয়েছে ২৫,৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সকলেরই একমাত্র রুজি রোজগার ছিল এই সরকারি চাকরি। তার জন্য তাদের ঘরে হাহাকার পরে যায়। সেই কারণে তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তিনি ঘোষণা করেছিলেন এই সকল চাকরি হারাদের স্থায়ীভাবে রুজি রুটি ব্যবস্থা না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে ২৫ হাজার ও ২০ হাজার টাকা দেওয়া হবে ভাতা হিসেবে।
তবে এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। এবার সেই মামলার শুনানি হয় অমৃত সিনহার ডিভিশন বেঞ্চে। সেখানেই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সকাল জবাবে আটকে গেল রাজ্য সরকারের ভাতা। ভারপ্রাপ্ত বিচারপতি অমৃত সিনহার স্পষ্ট নির্দেশ এখনই কোনো রকম টাকা দেওয়া যাবে না।
বিচারপতি অমৃত সিনহা জানিয়েছেন, “এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কী করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে”।







