উৎসবের মরশুমে দক্ষিণ কাশ্মীরের ঘটে গেল ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার খানাবাল এলাকায়। শুক্রবার বিকেলে একটি মসজিদ ও আবাসিক বাড়িতে আগুন লেগে যাওয়ায় ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশের বাহিনী।
বর্তমানে চারিদিকে চলছে উৎসবের মরশুম। তারই মধ্যে ঘটে গেল বিপত্তি। আচমকাই একটি আবাসিকে আগুন লেগে যায়। সেই আগুনের দাবানল ক্রমশ ছড়িয়ে পরে মসজিদ সহ একাধিক আবাসনে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। তবে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে স্থানীয় বাসিন্দারা।
এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের বাহিনী। তবে প্রশ্ন উঠছে কিভাবে ভয়াবহভাবে আগুন লাগল। ইতিমধ্যেই সেই বিষয়ে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কেউ বা কারা এখানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ।







