জেলা

বাজি ফাটাটে গিয়ে দুর্ঘটনা, মৃত তিন শিশু।

চরকি বাজি ফাটাটে গিয়ে দুর্ঘটনা, অগ্নিকাণ্ডে উলুবেড়িয়ায়। দ্রুত আগুন ছড়ালে ভস্মীভূত হয় পাশের দোকানও। দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজন শিশুর।

শুক্রবার হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা কাজল মিস্ত্রির বাড়ির সামনে পাড়ার কয়েকজন বাঁচ্চা বাজি পোড়াচ্ছিল। চরকি পোড়ানোর সময়েই ঘটে বিপত্তি।চরকির ফুলকি থেকে বাড়িতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ঘটে বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন শিশুর।

ঘটনা স্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া এবং মমতাজ খাতুনের। এছাড়াও অগ্নিকাণ্ডে জখম হয়েছে মনীষা খাতুন নামের এক কিশোরী। তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও দুইজনের গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

আগুনের খবর পাওয়ার পরপরই আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনা স্থলে আসেন উলুবেড়িয়া থানার পুলিশবাহিনীও। বিশেষ সূত্রের অনুযায়ী অগ্নিদগ্ধ বাড়িতে প্রচুর পরিমাণ বাজি উপস্থিত ছিল, এছাড়াও পেট্রল এবং ডিজেল রাখা ছিল বাড়িতে। যার ফলে অতি দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.