শনিবার রাতে আগ্নেয়াস্ত্র-গুলি সহ চার দুষ্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ। ধৃতদের রবিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ তোলা হয় কালনা আদালতে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা যথাক্রমে গৌর দাস,রাহুল দাস,সুজয় মল্লিক ও সুব্রত দাস ওরফে ছোট্টু।
গৌর ও রাহুল সম্পর্কে বাবা ও ছেলে। এদের বাড়ি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার পশ্চিম জগদানন্দপুরে। বাকি দুজনের বাড়ি কালনা ও নাদনঘাট থানা এলাকায়।
নাদণঘাট থানার পুলিশ জানিয়েছে,ধৃতদের কাছ থেকে দুটি টি পাইপ গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃতদের কালনা আদালতে তুলে তাদের পুলিশ হেপাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়,নাদনঘাট থানার সুলুন্টু এলাকায় থাকা এসটিকেকে রোডে অভিযান চালিয়ে উক্ত চার দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়।







